1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দুই বিচারপতিকে সংবর্ধণা

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দুই বিচারপতিকে সংবর্ধণা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি মাহমুদ হাসানকে এক সংবর্ধণা দেয়া হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ খন্দকার হায়দার আলী, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মোঃ আব্দুল ওদুদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ গোলাম কবির ও সোলাইমান বিশু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক। জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সেন্টু,

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ ময়েজ উদ্দিনসহ জেলা জজ আদালতের ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের

বিচারকগণ, সিনিয়র ও নবীন আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন ও পেশাজীবী আইনজীবীদের ভূমিকা অপরিসীম। তিনি বার ও বেঞ্চের সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান,

যাতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। তিনি বলেন, জেলা পর্যায়ে আইনজীবী সমাজ দেশের বিচার ব্যবস্থার ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জনগণের আস্থা ধরে রাখতে বিচারক ও আইনজীবীদের আন্তরিকতা ও সততার কোনো বিকল্প নেই। সংবর্ধনা শেষে বিচারপতিরা আইনজীবীদের সাথে সৌজন্য বিনিময় করেন এবং সমিতির কার্যক্রম পরিদর্শন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews