1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবগঞ্জে কৃষি ভর্তুকি বঞ্চিত কৃষকরা, কৃষি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

শিবগঞ্জে কৃষি ভর্তুকি বঞ্চিত কৃষকরা, কৃষি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ

ফয়সাল আজম অপু, টাপাইনবাবগঞ্জ অফিস :

সরকার প্রতিবছর কৃষকদের জন্য সার, বীজ, সেচসহ নানা খাতে ভর্তুকি ঘোষণা করলেও বাস্তবে শিবগঞ্জের সাধারণ কৃষকেরা সেই সুবিধা পাচ্ছেন না।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অভিযোগ করেছেন ভর্তুকির তালিকায় প্রকৃত কৃষকের নাম বাদ দিয়ে প্রভাবশালী মহল ও অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে দরিদ্র ও প্রান্তিক কৃষকেরা সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন পর্যায়ের দলীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে ভর্তুকির সুযোগ বণ্টন করছেন। অনেকে ভর্তুকির বীজ বা সার বাজারে বিক্রি করে দিচ্ছেন,।

দুর্লভপুর ইউনিয়নের কৃষক মোঃ মুকুল করিম ও, কাবিল ইসলাম বলেন, তিন বছর ধরে ভর্তুকির তালিকায় নাম নেই। অথচ পাশের গ্রামের দোকানদাররা সহজেই সার-বীজ পেয়ে যাচ্ছে। আমরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত।

অন্যদিকে দাইপুকুরিয়ার কৃষক রাজু মিয়া জানান, ভর্তুকি পাওয়ার জন্য কৃষি অফিসে গেলে নানা অজুহাত দেখিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। অথচ দেখা যায় প্রভাবশালী ব্যক্তিরা বিনা ঝামেলায় সুবিধা পাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি অফিসের এক কর্মকর্তা স্বীকার করেছেন যে, ভর্তুকি বণ্টনে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়ম রয়েছে।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত কৃষকদের তালিকা যাচাই করে সঠিকভাবে ভর্তুকি পৌঁছানো না গেলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। তারা দ্রুত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews