মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে ১২৫ জন বিদেশি আটক হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে পরিচালিত এ অভিযানে আটককৃতদের মধ্যে ৮১ জন পুরুষ, ৪৩ জন নারী ও একজন কিশোর রয়েছে।
জাতীয়তার ভিত্তিতে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৬৯ জন মিয়ানমার, ২৫ জন ভারত, ১২ জন ইন্দোনেশিয়া, ১৪ জন পাকিস্তান এবং ৫ জন বাংলাদেশি নাগরিক।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ ছিল, অবৈধ বিদেশিরা আবাসিক এলাকা দখল করে রয়েছে এবং তাদের উপস্থিতিতে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দুই সপ্তাহ নজরদারির পর ৩৪০ ইউনিটের একটি ব্লক চিহ্নিত করা হয়। অভিযানে ৬৪টি ইউনিট থেকে প্রায় ৪০০ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১২৫ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫(৪) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া,
অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া বাড়ির মালিকদের বিরুদ্ধেও একই আইনের ধারা ৫৬(১)(ডি) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অভিবাসন পরিচালক।






Leave a Reply