মালয়েশিয়ায় ইমিগ্রেশন কন্ট্রাক সিন্ডিকেট ভেঙে দিয়েছে দেশটির দুর্নীতি দমন সংস্থা এসপিআরএম (SPRM)।
আজ ১১ সেপ্টেম্বর ২০২৫, বিশাল এই অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জনই মালয়েশিয়া ইমিগ্রেশনের কর্মরত কর্মকর্তা ও স্টাফ বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এসপিআরএম-এর ভাষ্য অনুযায়ী,
আটককৃতদের কাছ থেকে নগদ ২ লাখ রিঙ্গিত উদ্ধার করা হয়েছে এবং ৪০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১০ লাখেরও বেশি রিঙ্গিত।
সূত্র বলছে, এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসন সুবিধা, কালো টাকা ও মানব পাচারের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে বিদেশি শ্রমিকদের মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ লেনদেন এবং ভিসা প্রক্রিয়ায় অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে বাংলাদেশি সংশ্লিষ্টতা ও নীরবতা প্রশ্নবিদ্ধ। এই সিন্ডিকেটের সঙ্গে বাংলাদেশের কিছু অসাধু ইমিগ্রেশন কর্মকর্তা,
মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি ও ক্ষুদ্র দালালরা জড়িত থাকার তথ্য উঠে আসলেও বাংলাদেশ সরকার এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি, যা নিয়ে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
প্রবাসীদের দাবি, বাংলাদেশের সরকার যেন দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনে এবং প্রবাসীদের সম্মান রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।






Leave a Reply