1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ওএমএসের ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন

  • সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ওএমএসের ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস : 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আরও ৪-৫টি ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দরিদ্র এলাকাবাসীর আয়োজনে সোমবার (৮ সেপ্টেম্বর)

বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। পরে ১৫ নম্বর ওয়ার্ডে আরও অন্তত ৪-৫টি ডিলার পয়েন্ট প্রদানের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিম্ন আয়ের ও এই এলাকাটি প্রচুর ঘনবসতি। এছাড়াও একটি ওয়ার্ডেই রয়েছে ৪টি বস্তি। প্রায় ২৩ হাজার মানুষের বসবাস হলেও খাদ্যবান্ধব কর্মসূচি ওপেন মার্কেট সেল বা ওএমএস’র সুবিধা পায় মাত্র ২০০ পরিবার। এর আগে এই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ৪ জন ডিলার ওএমএসের চাল-আটা বিতরণ করেছিল।

কিন্তু হঠাৎ করেই একজন ডিলার নির্ধারণ করা হয়েছে। এতে প্রচুর জনদুর্ভোগ দেখা দিয়েছে। কম আয়ের হতদরিদ্র মানুষরা বেকায়দায় পড়েছে। তাই দ্রুত ডিলার পয়েন্ট বৃদ্ধি করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আশিক পারভেজ শাহিন, রুহুল আমিন, আখতার হোসেন চুনি, আমিনুল ইসলাম বুলবুল, বাহারাম আলী, ফারুক হোসেন, আখতার হোসেন, গৃহবধূ বাসন্তী চৌধুরী, রেজিয়া বেগম, তারিখা খাতুন বুলবুলিসহ অন্যান্যরা।

এবিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহন আহমেদ বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই ডিলার নিয়োগ করা হয়েছে। তবে কোন এলাকার জনসংখ্যা বেশি হলে বা চাহিদা বেশি থাকলে তারা আমাদেরকে জানালে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় যদি নির্দেশ দেয়, সেক্ষেত্রে ডিলার নিয়োগ করা যেতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews