1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সমকাল-বিএফএফ জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অংশ নেয় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান

  • শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সমকাল-বিএফএফ জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অংশ নেয় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বি এফ এফ)-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ ¯েøাগানে জেলা শহরের নবাবগঞ্জ সরকারী কলেজ মিলনায়তনে শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে এই উৎসব শুরু হয়। সমকাল সুহৃদ সমাবেশ,চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এর উব্ধোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো: আফাজ উদ্দিন।

এ প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, কানসাট হামিদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় বিনোদপুর উচ্চ বিদ্যালয়, রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মোবারকপুর উচ্চ বিদ্যালয় এবং সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়,

গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়,চৌডালা দাখিল মাদ্রাসা, রহনপুর আহমদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয়
সদর উপজেলার নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলকুড়ি ইসলামী একাডেমি, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, আদিনা ফজলুল হক সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো: রেজাউল করিম এবং জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মো: আব্দুল মতিন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, বালুগ্রাম আদর্শ কলেজের উপধাক্ষ্য মো: গোলাম ফারুক মিঠুন, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক এনামুল হক তুফান, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ডিবেটিং ফোরামের সভাপতি আকিব হোসাইন, একই ফোরামের বির্তাকিক নাজমুল আকতার আকাশ এবং সাবেক সভাপতি মাহদি হাসান মাহিন।

চুড়ান্ত প্রতিযোগীতায় ৭৫ নম্বরের মধ্যে ৬৮ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাত্র ২ নম্বর কম পেয়ে রানারআপ হয়েছে আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতায় নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা: মোবাশে^রা সুলতানা শ্রেষ্ট বিতার্কিক নির্বাচিত হন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী, রানারআপ ও সেরা বক্তাকে ক্রেষ্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।এছাড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সকল বিতার্কিকদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিরা।

এছাড়াও সারা বছর বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিচালনার জন্য গোমস্তাপুর উপজেলা পর্যায়ে সুহৃদ মুরশেদুল হাসান সাগর,শিবগঞ্জ উপজেলা পর্যায়ে সুহৃদ সাইমুম সাদাব এবং সদর উপজেলা পর্যায়ে সুহৃদ ও নারী উদ্দ্যোক্তা শামিমা সুলতানাকে শ্রেষ্ঠ সুহৃদ সম্মামনা স্মারক দেয়া হয়েছে।জেলার ২ উপদেষ্টা এনামুল হক তুফান এবং এ্যাডভোকেট আনন্দ রায় চৌধুরী কে ও সম্মামনা স্মারক দেয়া হয়।

সমকালের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও সমকাল সুহৃদ সমাবেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির প্রধান স্বমন্বয়কারী এ কে এস রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা এবং বির্তক প্রতিযোগীতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সুহৃদ সমাবেশ গোমস্থাপুর উপজেলা শাখার সভাপতি মুরশিদুল হাসান সাগর।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগীতা করেন, সদর উপজেলার সুহৃদ মো: আসাদুল্লাহ সনি, সুহৃদ মো: জাহিদ হাসান, সুহৃদ শিফা খাতুন , সুহৃদ ইয়াসির আব্দুল্লাহ কমল এবং সুহৃদ ইমাম মাহাদী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews