1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবগঞ্জ- তেলকুপির চিহ্নিত মাদক সম্রাট মিনারুল ফেনসিডিলসহ ডিএনসির হাতে গ্রেফতার

  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

শিবগঞ্জ- তেলকুপির চিহ্নিত মাদক সম্রাট মিনারুল ফেনসিডিলসহ ডিএনসির হাতে গ্রেফতার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিনারুলকে ফেনসিডিলসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি অপারেশন দল।

জানা যায়, মনিরুল ইসলাম ওরফে মিনারুল এলাকায় ‘ফেনসিডিল সম্রাট’ হিসেবে পরিচিত। সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসাও তাঁর হাতে। আর ফেনসিডিলের ব্যবসা নিয়ন্ত্রণ করেন তার সিন্ডিকেটের লোকজন। মনিরুল ইসলাম ওরফে মিনারুলের বাড়ি তেলকুপি বড় টাপ্পু এলাকায়। দীর্ঘদিন থেকেই তিনি বাড়িতেই গোপনে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। পরে তার ব্যবসার তথ্য ফাঁস হয়ে গেলে, বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অনুসরণ করে এলাকায় তার সহকারীদের দিয়ে চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা ব্যবসা। বিভিন্ন পেশার মানুষের সাথে রয়েছে তার সুসম্পর্ক। সেই সুবাদে মাদকের ব্যবসা করতে তার খুব একটা সমস্যা হয়না।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ ডিসেম্বর)) বেলা সাড়ে ৩ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি চৌকস টিম ইন্সপেক্টর মোঃ ইলিয়াস হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মিনারুলের বাড়িতে অভিযান পরিচালনা করে ০৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বড় টাপ্পু এলাকার আলকেশ আলীর ছেলে মিনারুল ইসলাম ওরফে মিনারুল (৩১)।

এ ঘটনায় মিনারুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খান। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews