1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশের সবুজায়নে ২৬৫০ কোটি টাকা অনুমোদন বিশ্বব্যাংকের

  • শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সবুজায়নে বেসরকারি খাতকে অংশগ্রহণে উৎসাহিত করতে ২৫ কোটি ডলার অর্থ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় দুই হাজার ৬৫০ কোটি টাকা। রেয়াতযোগ্য এই অর্থ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের মেয়াদে পরিশোধ করতে হবে।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

জানা যায়, বাংলাদেশের পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়নে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে এই অর্থ দিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের বরাত দিয়ে জানানো হয়, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্প পরিবেশ অধিদফতরকে তার প্রযুক্তিগত ও প্রশাসনিক ক্ষমতা জোরদার করতে সহায়তা করবে। দূষণরোধে এবং পরিবেশগত মান উন্নত করতে পরিবেশগত বিধি-বিধান এবং প্রয়োগের উন্নতিতেও প্রকল্পটি সহায়তা করবে।

প্রকল্পটি লক্ষ্য অনুযায়ী সবুজায়নে বিনিয়োগ উন্নীত করতে বিকল্প অর্থায়ন খুঁজতে পাইলটিং করবে। এটি বায়ুদূষণ কমাতে সবুজ বিনিয়োগকে সমর্থন করার পাশাপাশি আর্থিক খাতকে উৎসাহিত করতে একটি গ্রিন ক্রেডিট গ্যারান্টি স্কিমও প্রতিষ্ঠা করবে। প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশকে দূষণ সমস্যা মোকাবিলায় সাহায্য করবে। এর ফলে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে বসবাসকারী ২১ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে।

এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান্ডান চেন বলেন, বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নগরায়ন দূষণের ক্ষেত্রে উচ্চ পরিবেশগত উন্নয়নে ব্যয় বেড়েছে। পরিবেশদূষণ শুধু যে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে তা নয়, এটি দেশের অর্থনৈতিক প্রতিযোগিতার ক্ষমতাও নষ্ট করছে। বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক দীর্ঘদিনের অংশীদার। এই প্রকল্পটি দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়নে দেশের পরিবেশ সংস্থাগুলোকে শক্তিশালী করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews