1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের প্রকোপ বাড়লেও বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কমছে।

 চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৭৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বাকি ১২৪০ জন বহির্বিভাগে শনাক্ত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

হাসপাতালের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ জন। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এ ছাড়া, হাসপাতালটির বহির্বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। এর মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ১ শিশু রয়েছে। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ২ জনকে। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। তবে ২৪ ঘণ্টায় কাউকে রেফার্ড করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। বর্ষা মৌসুম শেষ হওয়ার কারণে এখন ডেঙ্গু রোগী ভর্তির পরিমাণ কমেছে।

 তাই বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা কম। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত রোগীর বেশি অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া, ক্রিটিক্যাল রোগীদের রাজশাহীতে রেফার্ড করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের সহোযোগিতায় মাইকিং কার্যক্রম চালু আছে।

 প্রতিটি মসজিদে জুমার দিনে ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। আশা করছি, সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews