1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চারটি হত্যা মামলার আসামী পলাতক ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

চারটি হত্যা মামলার আসামী পলাতক ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিদ রানা টিপুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। রবিবার (৩১ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান শাহিদ রানা টিপুর বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ এপ্রিলের একটি হত্যা মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্রেট আদালতের অভিযোগপত্র আমলে নিয়ে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানান। পরে তা যাচাই-বাছাই শেষে শাহীদ রানা টিপুর চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক কার্যক্রমে সমীচীন নয় মনে করে এই সীধান্ত নেয়া হয়৷

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুর অপরামূলক কর্মকান্ড জনস্বার্থের পরিপন্থী উল্লেখ করে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। রবিবার (৩১ আগস্ট) এই প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এবিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সালের আইন নং ৬১) এর ধারা ৩৪ (১) অনুযায়ী এ আদেশ কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

জানা যায়, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চারটি হত্যা মামলার আসামী শাহীদ রানা টিপু গত প্রায় ২ বছর ধরে পলাতক রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী। হত্যা, মাদক ও বিস্ফোরক মামলায় চেয়ারম্যান পালিয়ে থাকায় স্থবির হয়ে পড়েছিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম। টিপু চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

২০১৮ সালের ১০ মার্চ সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় নিহত হয় আইয়ুব আলী। এই মামলার প্রধান আসামী চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু। ২০২৩ সালের ২৩ এপ্রিল সদর উপজেলার সুন্দরপুর এলাকায় বালুমহল দখলকে কেন্দ্র করে বোমাবাজিতে নিহত হয় জিয়াউর রহমান। একদিন পর সদর মডেল থানায় তার স্ত্রী মিলিয়ারা বেগম চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।

একই বছরের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড় এলাকায় যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার অন্যতম আসামী চেয়ারম্যান শাহীদ রানা টিপু। চলতি বছরের ১২ জানুয়ারি চরবাগডাঙ্গা এলাকায় র‍্যাবের সোর্স হিসেবে পরিচিত আব্দুল হাকিম পিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। শাহীদ রানা টিপু চেয়ারম্যানকে এই মামলার প্রধান আসামী করে সদর মডেল থানায় মামলা করেন নিহত পিন্টুর বাবা মো. হুময়ান।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক বলেন, চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কারের বিষয়টি এখনো জানা নেই। তবে দীর্ঘদিন ধরেই মামলার কারনে পলাতক রয়েছেন তিনি। এনিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এমনকি স্থানীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন। সমস্যা সমাধানে প্রশাসক নিয়োগের কথা ভাবা হচ্ছে। তবে এমন প্রজ্ঞাপন হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগেও ২০১৯ সালের ০৩ জানুয়ারী আইয়ুব হত্যা মামলায় শাহীদ রানা টিপুকে গ্রেফতার করে পুলিশ। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর মাদক, হত্যা ও বিষ্ফোরক মামলা ও পলাতক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরে আবারো পদ ফিরে পান শাহীদ রানা টিপু।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews