1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোলাহাটে ‘ভোলাহাট মানবসেবা সংগঠন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

ভোলাহাটে ‘ভোলাহাট মানবসেবা সংগঠন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘ভোলাহাট মানবসেবা সংগঠন’ নামে একটি সামাজিক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ভোলাহাট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এতে সংগঠনটির উপদেষ্টা ও ভোলাহাট উপজেলা কৃষি অফিসার সুলতান আলীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী মসিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলাহাটের গর্ব একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ মোঃ জিয়াউল হক জিয়া, বিশিষ্ট সাংবাদিক, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু,

ভোলাহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের প্রতিনিধি এসআই বেদার উদ্দিন, রাজশাহী এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সুমন আজিম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, স্বপ্ন নিয়ে পথ চলা মানবিক সংগঠন ‘ভোলাহাট মানবসেবা সংগঠন’ দীর্ঘ ১ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবায় এ সংগঠনের অবদান অসামান্য।

ভোলাহাট মানবসেবা সংগঠন মানে সমাজের বঞ্চিত ও চাহিদা সম্পন্ন মানুষগুলোর অন্ধকার জীবনে এক স্বপ্ন ছড়ানো। আশা করি মানুষের সেবার মাধ্যমে সংগঠনটি তার মানসিকতার প্রকাশ ঘটাবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত গুণীজন নাহিদ উজ্জামান ও আব্দুল গণি ফিটুকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘ভোলাহাট মানবসেবা সংগঠন’ এর সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন বাঁধন।

এছাড়াও উপস্থিত ছিলেন ভোলাহাট মানবসেবা সংগঠন এর স্বেচ্ছাসেবী সহ জেলার ৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকশ স্বেচ্ছাসেবীবৃন্দ ও সুধীমহল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews