1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে বিজয় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে খাদ্যমেলা অনুষ্ঠিত

  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিজয় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে খাদ্যমেলা অনুষ্ঠিত 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে বিজয় নার্সিং ইনস্টিটিউটের ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। খাবারের গুণগতমান পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে সকলের মাঝে তুলে ধরার লক্ষে এ ফেয়ারের আয়োজন করা হয়।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগ-সার্কিট হাউস মোড়স্থ বিজয় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এ ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়। এ সময় কার্বোহাইড্রেট,

 প্রোটিন, ফ্যাটসহ ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার মেলায় আগত অতিথি ও দর্শনার্থীদের জন্য তুলে ধরেন ইনিস্টিউটের শিক্ষার্থীরা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খাবারও দর্শনার্থীদের জন্য তুলে ধরা হয়।

অনুষ্ঠিত খাদ্যমেলায়, বিজয় নার্সিং ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরবানু খাতুন।

বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আব্দুস সামাদ, বিশিষ্ট সাংবাদিক এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু,

ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মোসাঃ জোসনা খাতুন, প্রভাষক শাফিউল আজম, সরকারি নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মমতাজ বেগম, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সুপারভাইজার নাজিরা খাতুন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরবানু খাতুন বলেন পুষ্টিসমৃদ্ধ সুষম খাবার নিশ্চিত করতে হবে। বর্তমানে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারে অসুখ-বিসুখ লেগেই থাকছে।

আপনারাই জাতির ভবিষ্যৎ, আপনারাই স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করবেন। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চয়তার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

 তারই ধারাবাহিকতায় আপনাদের এই সুষম ও পুষ্টিকর খাবারের মেলার আয়োজনের জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন, যাতে আপনারা সেবক হিসেবে কাজ করার সময় রোগীদেরকে যেন সুষম ও পুষ্টিকর খাবার প্রদান করতে পারেন।

অনুষ্ঠানে অন্য বক্তারা খাদ্যের বিভিন্ন পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তার দিক তুলে ধরেন এবং এ ধরণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া নিরাপদ খাদ্য গ্রহণ ও খাদ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি সম্পর্কে বিশেষ গুরুত্বারোপ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews