1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৮ জন আটক

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৮ জন আটক

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা, ২ জনকে ১ মাস ও ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার (২০ আগস্ট) সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ষ্টেশন কেডিসিপাড়া মহল্লায় এই অভিযান চালানো হয়। অভিযানে ৮৪০ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ও ৪৬৯ হিরোইন পুরিয়া, ১ কেজি ৩’শ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাইমদ, ৩টি হেরোইন পরিমাপক মেশিনসহ মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ১৭৫ টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী আছমা বেগম (৫৫), ছেলে তানু (৪৫),ইকরামুলের স্ত্রী চিরল (৫০), তাজুর স্ত্রী বিজলী (৫০), মৃত ইসলামের স্ত্রী বুধি (৫০)।

সাজাপ্রাপ্তরা হলেন, একই এলাকার খোশ মোহাম্মদের ছেলে আরিফ (২৯), আব্দুর রাজ্জাকের ছেলে মরু (৪০) ও বাঙ্গাবাড়ি ইউনিয়নের মৃত মুজিবুর রহমানের ছেলে কাদির (৪৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল এর নেতৃত্বে অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, কাস্টমস এর সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর পৌর শহরের ষ্টেশন কেডিসিপাড়া মহল্লায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল এর নেতৃত্বে অভিযানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৮ জনকে আটক করা। এদের মধ্যে ৫ জনকে নিয়মিত মামলা, ২ জনকে ১ মাস ও ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews