1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঁপাই ব্লাড লাভার এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঁপাই ব্লাড লাভার এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মারকাযুস সুন্নাহ ইসলামি একাডেমির আয়োজনে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “চাপাই ব্রাড লাভার” এর উদ্যোগে ‘ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এর ইসরাইল মোড় ও এর আশপাশের স্কুল মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থী ও এলাকাবাসীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। জালমাছমারী মারকাযুস সুন্নাহ ইসলামিক একাডেমি মাদ্রাসায় সোমবার (১৮ আগস্ট)

সকালে শুরু হয়ে সারাদিন ব্যপি এই ক্যাম্পেইন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে চাঁপাই ব্লাড লাভার এর প্রধান উপদেষ্টা ফয়সাল আজম অপু প্রধান অতিথি হিসেবে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এদিন সর্বমোট প্রায় ৫০০ জনের রক্ত পরীক্ষা করা হয়৷ ক্যাম্পেইনটি ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর বিপুল আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামীতেও এই ধরনের ক্যাম্পেইন কর্মসূচি চলমান থাকবে।

ক্যাম্পেইন সম্পর্কে প্রধান অতিথি চাঁপাই ব্লাড লাভার এর প্রধান উপদেষ্টা ফয়সাল আজম অপু বলেন, যেকোনো দুর্ঘটনায় আহত হলে রক্তের প্রয়োজনে গ্রুপ জানা মানুষের অতিব জরুরী। আকস্মিক বিপদে যেমন একই গ্রুপের মানুষকে রক্ত দিতে হতে পারে,

তেমনই মা–বাবার পজিটিভ-নেগেটিভ গ্রুপের কারণে সন্তানের জীবনও হতে পারে সংকটাপন্ন। তা ছাড়া নির্দিষ্ট কিছু গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকিও থাকে বেশি। তাই মারকাযুস সুন্নাহ ইসলামি একাডেমির আয়োজনে ও চাঁপাই ব্লাড লাভার এর উদ্যোগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে এবং জানানো হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি নিবিড় পাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাহিদ উজ্জামান, গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি এর প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর জয় প্রমুখ।

এছাড়াও চাঁপাই ব্লাড লাভার এর সদস্য রাহাদ, রুবাইদ, বাসার, জাহিদ, খাইরুর, ইলমা, ফয়সাল, আতিয়া, সুরাইয়া উপস্থিত থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।

বিশেষ অতিথি নাহিদ উজ্জামান বলেন, চাঁপাই ব্লাড লাভার এর পক্ষ থেকে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এই রকম কর্মসূচি চলমান থাকবে।

সভাপতি হাফেজ ক্বারি মুহম্মদ সামিউল ইসলাম বলেন, রক্তদান একটি মহৎ কাজ, আমি একজন নিয়মিত রক্তদাতা। রক্তে দিলে দেহের কোনো ক্ষতি হয় না বরং মানব সেবার মধ্যে দিয়ে নিজের মধ্যে একটি সন্তুষ্টি আসে। এ জন্য আমরা সমাজের মধ্যে রক্তদানের সচেতনতা তৈরি করতে চাই।

এই জন্য আমাদের প্রথম ও প্রধান কাজ হলো নিজের রক্তের গ্রুপ জানা। আমরা অনেকেই জানি না আমাদের রক্তের গ্রুপ কি। তাই আমাদের সকলের সংগঠন চাঁপাই ব্লাড লাভার থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এতে স্কুল পর্যায় থেকেই নিজের রক্তের গ্রুপ জেনে অন্যের উপকার করতে পারবে এবং নিজের রক্তের প্রয়োজন হলে অন্যদের থেকে গ্রহণ করতে পারবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews