1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান রুবেল হক ৩৬তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সদস্য সচিব

  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান রুবেল হক ৩৬তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সদস্য সচিব

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন–২০২৫ এর সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাগপুর ইউনিয়নের ১৩ রশিয়া গ্রামের কৃতি সন্তান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।

রুবেল হক তার সততা, পেশাদারিত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠার জন্য সুপরিচিত। শিবগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে তিনি দেশের পুলিশ সার্ভিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

কমিটির আহ্বায়ক: মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএমপি) সদস্য সচিব: রুবেল হক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ওয়ারী জোন, ডিএমপি
অন্য সদস্যরা হলেন, আফসানা বেগম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি। মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ। তানভীর আহমেদ, সহকারী পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ। শারমিন আক্তার, সহকারী পুলিশ সুপার, রংপুর রেঞ্জ।কামরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর রমনার পুলিশ অফিসার্স মেসে ৩৬তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা নবনির্বাচিতদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

অ্যাসোসিয়েশনের নেতারা জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি ভবিষ্যতে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের কল্যাণ, পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের মানোন্নয়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩৬তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তারা ইতোমধ্যেই দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছেন। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews