1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তারা। গতকাল রবিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সূচনা বক্তব্য দেন— পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। মশক নিধন সম্পর্কিত বিষয় তুলে ধরেন উচ্চমান সহকারী গোলাম ফারুক এবং বর্জ্যবিষয়ক তথ্য উপস্থান করেন কঞ্জা. সুপারভাইজার রজিবুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন— পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার কর নির্ধারক এনামুল হক এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন।

এসময় নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন।

গোলাম ফারুক তার বক্তব্যে জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫, ১৩ ও ১৪নং ওয়ার্ডের মসজিদপাড়া, আরামবাগ, পিটিআই, রেহাইচর,

আজাইপুর, পোল্লাডাঙ্গা এলাকাকে রেড জোন হিসেবে অনেক আগেই ঘোষণা করা হয়েছে। সীমিত লোকবল ও ফগার মেশিন দিয়ে সাধ্যমত মশক নিধনের চেষ্টা করা হচ্ছে। তবে বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন সম্ভব নয়।

ডেঙ্গু বা মশার হাত থেকে বাঁচতে জনসাধারণকে সচেতন হতে হবে। নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পৌরসভার পক্ষ থেকে এরই মধ্যে মাইকিংসহ ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

এসময় সাংবাদিকরা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews