বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকালে চৌডালা ফুটবল মাঠ এলাকা থেকে শুরু হয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা। চৌডালা ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে শেষে মাদ্রাসা মোড় হয়ে ফেরিঘাটে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাচোল গোমস্তাপুর ভোলাহাট এর কৃতি সন্তান, সৎ, জুলাই আন্দোলনের অগ্রনায়ক, উদীয়মান তরুণ নেতৃত্ব, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ড. এস. এ. অপু।
আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ. এইচ. এম. এম জামাল (বাচ্চু), বিশিষ্ট সমাজসেবক, মোঃ আব্দুস সালাম (ধুলু), কানসাট কার-মাইক্রো কল্যান সমিতির সভাপতি সেলিম রেজা এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply