ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ঘটনায় মুনসুর রহমান ও তার স্ত্রী রোমেজা মারাত্মকভাবে আহত হন। এতে করে আহতবস্থায শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
শিবগঞ্জ থানায় মুনসুর রহমানের স্ত্রী রোমেজা বেগম বাদি হয়ে ফরিদ আহসান, তার স্ত্রী ফেরদৌস আরা সহ ৮ জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন।
তবে এজাহার থানায় আমলে না নিলে ১৪ জুলাই পুনরায় আদালতে এজাহার দায়ের করেন মুনসুর রহমানের স্ত্রী রোমেজা বেগম।
এরই জেরে ফরিদ আহসান ক্ষিপ্ত হয়ে ১৫ জুলাই শিবগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পে মুনসুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন।
সেনাবাহিনী মুনসুর রহমানের পরিবার ও ফরিদ আহসানের পরিবারকে জমিতে গিয়ে বিরোধে না জরিয়ে, ১৯ জুলাই ক্যাম্পে মিমাংসার জন্য যেতে বলেন।
তারপরও নির্দেশনা উপেক্ষা করে, গত ১৭ জুলাই বিরোধপুর্ন জমিতে আবার ঘর ভাঙতে ও গাছ কাটতে যায় ফরিদ ও তার পরিবার এবং মুনসুর রহমানের সাথে বিরোধে জড়িয়ে পড়ে।
উল্টো ফরিদ আহসান মোবাইলে সেনাবাহিনীকে ডাক দেয়। সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উভয়ের দলিল প্রমানাদি দেখে ওই জমি কাচুর স্ত্রী রোমেজা বেগমের বলে জানতে পেরে ফরিদকে ভৎসনা করে। এবং উভয় পক্ষকে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে মিমাংসা করতে আহ্বান জানান। না হলে কাগজপত্র নিয়ে সেনা ক্যাম্পে আসতে বলেন এবং এলাকায় শান্তি বজায় রাখার আহবান জানিয়ে চলে যায়।
তথাপি স্থানীয় ভাবে বসেনি ফরিদ আহসান, এমনকি সেনবাহিনী ক্যাম্পে মুনসুর রহমান কাগজপত্র নিয়ে উপস্থিত হলেও হাজির হয়নি ফরিদ আহসান। কোনকিছুই মানতে নারাজ সে ও তার পরিবার।
অতএব কোন ফয়সালা ছাড়ায় দায়িত্ব শেষ করে সেনাবাহিনী।
সুত্রে জানা যায়, শিবগঞ্জ পৌরসভার চতুরপুর মৌজার আরএস ৫৬ নং খতিয়ানের তিন দাগে ৪৬ শতক জমির মধ্যে ২২.১০ শতক ফরিদ আহসানের পিতা রিয়াজ উদ্দীন মন্ডলের নামীয় এবং ৬.৫০ শতক মুনসুর রহমান কাচুর স্ত্রী রোমেজা বেগমের নামীয়। পিতার মৃত্যুর পর ফরিদ আহসান ২২.১০ শতকের অংশীদার হয়ে রোমেজা বেগমের ৬.৫০ শতক জমি দখলের পায়তারা শুরু করে।

শুধু তাই না, নানান ধরনের হয়রানি, হামলা-মামলা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৭ জুলাই সকাল ১০ টার দিকে রোমেজার জমি দখলে নেয়ার জন্য শতাধিক লোক নিয়ে রোমেজার ৬.৫০ শতক জমিতে থাকা গাছ কর্তন করে সীমানা প্রাচীর ভেঙে ফেলে ফরিদ আহসান ও তার লোকজন।
পরবর্তীতে গত ১৭ জুলাই/২০২৫ রোমেজার ৬.৫০ শতক মাটি প্রাচীর দিয়ে ঘিরতে যায় ফরিদ। রোমেজার স্বামী মুনসুর রহমান বাধা দিতে গেলে শিবগঞ্জ থানা পুলিশ কোন কথা না শুনেই তাকেসহ তার মেয়েকে আটক করে থানায় নিয়ে যায়। ১৭ জুলাই মুনসুর ও তার মেয়েকে ৫৪ ধারায় থানায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। সেদিনই গভীর রাতে ফরিদ আহসানের স্ত্রী ফেরদৌস আরা রোমেজা, রোমেজার স্বামী মুনসুর ও মেয়ে সাবিনাকে বিবাদী করে শিবগঞ্জ থানায় একটি চাঁদাবাজীর মামলা করে। এ চাঁদাবাজীর মিথ্যা মামলা রুজু করতে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া মোটা অংকের উৎকোচ গ্রহন করেছেন বলে জানতে পারা যায়।
শিবগঞ্জ থানার ওসি কোন রকম তদন্ত না করেই চাঁদাবাজির মামলায় মুনসুর ও তার মেয়ে সাবিনাকে গ্রেফতার দেখানোর অনুরোধ জানিয়ে আদালতে পত্র প্রেরণ করে ওসি কিবরিয়া। পরবর্তীতে মুনসুর ও তার মেয়ে জামিনে মুক্ত আছেন।
বৈধ ৬.৫০ শতক জমি উদ্ধারে থানা, আদালতে ছুটে বেড়াচ্ছেন রমিজা ও তার স্বামী মুনসুর। অপরদিকে ফরিদ আহসান বিভিন্নভাবে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হয়রানি করছে।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত ঝামেলায় মারামারির আশংকায় ১৭ জুলাই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। মুনসুর মারামারি করে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের গায়ে হাত দেয়ার কারনে মুনসুর ও তার মেয়ে সাবানাকে আটক করা হয়। পরে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। তবে পরবর্তীতে ফরিদের স্ত্রী ফেরদৌস আরা বাদি হয়ে চাঁদাবাজির মামলা করে। সরকারি কাজে বাধা ও পুলিশের গায়ে হাত দেয়ার মামলা না দিয়ে ৫৪ ধারায় কেনো গ্রেফতার দেখালেন? প্রশ্নের সদুত্তর না দিয়ে এড়িয়ে যান ওসি কিবরিয়া।
ভুক্তভোগী মুনসুর জানান, আদালতে মিমাংসা করে নেয়ার কথা বললেও ২২.১০ শতক মাটির দাবিদার হয়ে ২৮.১৯ শতক মাটি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে ফরিদ। প্রভাবশালী হওয়াও বিভিন্নভবে তিনি তার পরিবারকে হয়রানি করছে। মুনসুর আরও বলেন, যেহেতু তার স্ত্রী বৈধ মালিক এবং প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র তাদের আছে সেহেতু শেষ পর্যন্ত লড়ে যাবেন। তিনি আরও জানান, তিনি ছাত্রজীবন থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকলেও ওই পক্ষ তাকে আওয়ামীলীগ সাজিয়ে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি সাবেক এমপি অধ্যাপক শাজাহান মিয়া ও এমপি হারুনুর রশিদকে অবহিত করেছেন বলে জানান মুনসুর। তিনি আরও জানান, ফরিদ আহসান তার স্ত্রী ফেরদৌস আরাকে বাদি করে এবং সাবেক কাউন্সিলর বাবু ও তার চাচা গিয়াস উদ্দিনকে সাক্ষী বানিয়ে চাঁদাবাজির মিথ্যা মামলা করে। যা সম্পুর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন।
সার্বিক বিষয়ে ফরিদ আহসানের স্ত্রী ফেরদৌস আরা মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, মুনসুর রহমান কাচুর জমি নাই বরং তিনি জোরপূর্বক আমাদের জমি দখল করতে চাই। আমাদের সাথে মারমুখী আচরন ও বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এলাকায় সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা করে সুবিধা আদায় করা মুনসুরের কাজ।

Leave a Reply