1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবগঞ্জে লাশ দেখতে এসে সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে গেলো দিনাজপুরের ইব্রাহিম

  • সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে

শিবগঞ্জে লাশ দেখতে এসে সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে গেলো দিনাজপুরের ইব্রাহিম

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় তুলার আড়ৎদার নিহত মহাজনের লাশ দেখতে এসে নিজেই সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে গেলো তার কর্মচারী দিনাজপুরের ইব্রাহিম। স্থানীয় সুত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের তুলা ব্যবসায়ী মাহাতাব উদ্দিন মারা যায়।

খবর পেয়ে তার লাশ দেখতে আসে কর্মচারী ইব্রাহিম। জানাজা নামাজ পড়ে লাশ দাফন করে ফিরে যাওয়ার সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ইব্রাহিম। ইব্রাহিম টোকনা গ্রামের তুলা ব্যবসায়ী নিহত মাহাতাব উদ্দিনের গোডাউনের কর্মচারী ছিলো।

সোমবার (২৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের কানসাট ইউনিয়নের আব্বাস বাজারের করিম বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার দক্ষিণ সুজারপুর গ্রামের আব্বাস আলির ছেলে ইব্রাহিম আলি (৪০)।

এলাাকাবাসী ও প্রত্যক্ষ দর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের কানসাট করিম বাজারে পাঁকা রাস্তার উপর চৌডালামুখি মোটরসাইকেল (দিনাজপুর

ল-১২৮৭৮৭) এর সাথে কানসাটমুখি গরুবোঝাই একটি ভুটভুটির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী। এঘটনায় আরো একজন আহত হয়েছে। তবে তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews