1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে বানিজ্য মেলা শেষ হলেও পড়ে আছে ইট কাদা, হাঁটুজল আর খানাখন্দে ভরা- যেন দেখার কেউ নাই

  • সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে বানিজ্য মেলা শেষ হলেও পড়ে আছে ইট কাদা, হাঁটুজল আর খানাখন্দে ভরা- যেন দেখার কেউ নাই

ফয়সাল আজম অপু, চপাইনবাবগঞ্জ অফিস:

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী পুরোনো স্টেডিয়ামে বানিজ্য মেলা পরবর্তী সময়ে সংস্কারের অভাবে খেলা ধুলার অনুপযোগী হয়ে পড়েছে। মেলা শেষে মাঠের করুন অবস্থা, পড়ে আছে ইট কাদা আর গর্ত। যে স্টেডিয়ামে সকাল আর বিকেলে খেলোয়াড়দের উপস্থিতিতে সরব থাকতো, এখন শুন-শান নিরবতা।

জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে স্টেডিয়ামে হয়েছিল শিল্প ও বাণিজ্য মেলা। কিন্তু মেলা শেষ হওয়ার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মাঠে কোনো সংস্কার হয়নি। এখনও পড়ে আছে ইট, বাঁশ, কাঠ ও পাথরের স্তূপ।

মেলা শেষে দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জন্মেছে আগাছা ও ঝোপঝাড়। ঘাসে তৈরি হয়েছে জঙ্গল, পিচে উঠেছে গাছ, মাঠের মাঝখানে জমে আছে পানি। ইট-পাথরের টুকরো ও গর্তে ভরা মাঠে তিন মাস ধরে বন্ধ অনুশীলন ও খেলা।

হরিপুর এলাকার তরুণ খেলোয়াড় তারেক রহমান প্রায় এক বছর ধরে জেলা স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। তিনি বলেন, আমরা নিজেরাই মাঠ পরিচর্যা করতাম। কিন্তু মেলা বসার পর তিন মাস ধরে সব বন্ধ। এখন শহরের বাইরের দূরের এক মাঠে কষ্ট করে প্র্যাকটিস করছি।

ফুটবলার সোহানও জানালেন একই অভিজ্ঞতার কথা। তিনি বলেন, স্টেডিয়ামের অবস্থা এমন যে এখন আর যাওয়া যায় না। চারদিকে কাদা, পানি, ইট-পাথরের টুকরো আর বাঁশ পোঁতা আছে আগের মতোই। মেলা শেষে মাঠ ঠিক করে দেওয়ার কথা বলা হলেও ৫ সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো সংস্কার হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কোচ বলেন, মাঠের অবস্থা দেখে কথা হারিয়ে ফেলি। যেভাবে ইট- পাথর আর বাঁশ পোঁতা অবস্থায় মাঠ দেখে মনে হয় যেন বুকের ওপর ভার নেমে এসেছে। প্রশাসন একবার অনুমতি দিলেই আর কোনো প্রতিবাদ করার সুযোগ থাকে না।

পঞ্চাশোর্ধ্ব কলেজ শিক্ষক হাসান আলী বলেন, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার কথা, সেই মাঠকেই মেলার জন্য ভাড়া দেওয়া বিস্ময়কর। শুনেছি, জেলা প্রশাসক কয়েক লাখ টাকার বিনিময়ে মেলার অনুমতি দিয়েছিলেন।

জেলা নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির বলেন, মেলার শুরুর আগে চেম্বার অব কমার্স ও মেলা আয়োজক কমিটি জানিয়েছিল মেলা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেবে। কিন্তু এখন এক মাস এক সপ্তাহ পার হয়ে গেলেও সংস্কারের কোনো উদ্যোগই নেয়া হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

স্থানীয় পণ্য প্রদর্শনের কথা বলে অনুমতি নিলেও চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত মেলায় ছিল বিদেশি ও নিম্নমানের পণ্যের দখল। তিনি বলেন, স্টল পেয়েছেন মূলত রাজনৈতিকভাবে ঘনিষ্ঠরা।

এ নিয়ে বারবার চেষ্টা করেও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. আব্দুস সামাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স জানিয়েছে, শিগগিরই স্টেডিয়াম সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। মেলা কমিটির আহ্বায়ক খাইরুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় কিছুটা দেরি হচ্ছে, তবে দ্রুতই মাঠ খেলার উপযোগী হবে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান মুলত আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকায় স্টেডিয়ামের সংস্কার করা যাচ্ছেনা। খুব দ্রুতই স্টেডিয়াম আগের স্বরুপে ফিরিয়ে আনা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews