1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে নৌ-পরিবহন উপদেষ্টা

  • শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে নৌ-পরিবহন উপদেষ্টা 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ জন্য বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের স্থানীয় প্রশাসন, কাষ্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ-পরিবহন উপদেষ্টা।

নৌ উপদেষ্টা বলেন, সোনামসজিদ স্থলবন্দরটি অনেক পুরনো ও গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবহারকারীরা এই বন্দরের পরিধি বাড়ানো ও একটি লিংকরোড স্থাপনের দাবি জানিয়েছেন। তাদের পরিপ্রেক্ষিতে স্থানীয় জেলা প্রশাসককে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে।

পরিকল্পনা সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন কিছু খাস জমি রয়েছে, আরও কিছু জমি রয়েছে ব্যক্তি-মালিকানার। নৌ উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংককে দিয়ে বেশ কয়েকটি বন্দর করা হয়েছে।

পরবর্তীতে যদি বিশ্বব্যাংকের কোন প্রকল্প থাকে তাহলে বন্দর সম্প্রসারণের সুবিধা হবে। এছাড়াও আমদানি-রপ্তানি পণ্য আনা-নেয়ার জন্য একটি লিংকরোড স্থাপন করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিউজ্জামানসহ জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ,

পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা, চেয়ারম্যান আতিকুর রহমান খান, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের সভাপতি একরামুল হকসহ অন্যরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews