1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিগঞ্জে শিশু ছাত্রীদের যৌন হয়রানি প্রধান শিক্ষক ও দপ্তরী আটক

  • সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

কালিগঞ্জে ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি থেকে রক্ষা করতে সরাব্দিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ও ওই স্কুলে নৈশ প্রহরী কাম দপ্তরি সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। গত রবিবার দুপুর ২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সরাফদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করে। আটক শিক্ষক আশরাফুল ইসলাম (৪৫) সরাফদিপুর গ্রামের মৃত ইসরাইল সরদারের ছেলে এবং স্কুলের দপ্তরী কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম (৩৫) মারকা গ্রামের জহুর আলী গাজীর ছেলে।
এ ঘটনায় ওই স্কুলের যৌন নিপীড়নের শিকার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বাবা বাদী হয়ে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম এবং দপ্তরী সাইফুল ইসলামের বিরুদ্ধে রবিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে এবং সরাফদিপুর স্কুলের ম্যানেজিং সভাপতি নাজমুল হাসান, সহ-সভাপতি আবু তৈয়ব মহাসিন, শিক্ষার্থীর মা জুলিয়া পারভীন, বাবা মনিরুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, উপজেলার বহুল আলোচিত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম অত্র স্কুলে যোগদানের পর হতে তার দপ্তরী সাইফুল ইসলামের সহযোগিতায় দীর্ঘদিন যাবত স্কুলের পঞ্চম শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের যৌন হয়রানি করছে। তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে দপ্তরি সাইফুল ইসলাম প্রাইভেট পড়ার কথা বলে বিদ্যালয়ের গোপন কক্ষে যৌন নিপীড়ন চালালে ওই শিক্ষার্থী বিষয়টি তার বাবা-মাকে জানায়। শিক্ষার্থীর বাবা-মা বিষয়টি নিয়ে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামকে জানান।এসব ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুর ১২টার দিকে স্কুলের ম্যানেজিং কমিটির সভা চলাকালীন প্রধান শিক্ষক তার সহযোগী দপ্তরী সাইফুল ইসলামকে জরিমানা করে রেহাই দেয়ার কথা বললে অভিভাবকরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় উত্তেজিত অভিভাবক এবং এলাকাবাসী প্রধান শিক্ষক ও দপ্তরীকে স্কুলে অবরুদ্ধ করে রেখে থানায় খবর দেয়। পরবর্তীতে উপ-পরিদর্শক মোরশেদ, বুলবুল, মিলন ঘোষ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশের উপস্থিতিতে আটকদের উপর হামলা চালাতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদেরকে আটক করে দ্রুত থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মোর্শেদ জানান, অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews