চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP)” এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ টিটিসি এর অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সফি উদ্দিন, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির।
আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ড. মোঃ এমরান হোসেন, বহরম-ঘোড়াপাখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জেলা গবেষনা কর্মকতা মোঃ মেসবাহউদ্দিন, অভিভাবক প্রতিনিধি আরিফ উদ্দিন সহ অনেকে।

শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষার্থী নিশাত আনজুম ও রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মনোয়ার হোসেন।
পুরো অনুষ্ঠানে মোট ৩৮ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট পারফরমেন্স ভিত্তিক পুরস্কার প্রদান করা হয়। অংশগ্রহণকারী বক্তারা শিক্ষার মানোন্নয়নে এধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

Leave a Reply