1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নতুন বাংলাদেশের মডেল হবে চাঁপাইনবাবগঞ্জ : নূরুল ইসলাম বুলবুল

  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশের মডেল হবে চাঁপাইনবাবগঞ্জ : নূরুল ইসলাম বুলবুল

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজদের আগামীতে জনগণ বর্জন করবে। ইতোমধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, ধর্ষকদের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে এসেছে। জনগণ বললতে শুরু করছে, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল যা করছে ক্ষমতায় গেলে তারা কি করবে সেটি জনগণের বুঝা হয়ে গেছে। তাই জনগণ আর কোন দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, খুনির দলের হাতে বাংলাদেশ ছেড়ে দিবে না।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, মনে রাখতে হবে ৫ আগস্টের আগের বাংলাদেশ আর ৫ আগস্টের পরের বাংলাদেশ এক নয়।
সোমবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শ্রমিকদের মাঝে গবাদি পশু বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ -৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল; দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে স্থানীয়দের সহযোগিতা চেয়ে বলেন, নতুন বাংলাদেশের মডেল হবে চাঁপাইনবাবগঞ্জ। অতীতে সরকারি চাকুরি কিংবা রাষ্ট্রীয় সুবিধা কেবলমাত্র দলীয় বিবেচনায় প্রদান করা হয়েছে। তিনি নির্বাচিত হলে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। রাষ্ট্রীয় সুবিধা প্রদানে নারী-পুরুষ, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোন বৈষম্য থাকবে না। নাগরিক সেবা জনগণের দৌড়গৌড়ে পোঁছানো হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ভাঙচুর করে তাদের ধর্মীয় স্বাধীনতা লুন্ঠনের সুযোগ আর কেউ পাবে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি আধুনিক ইসলামিক কল্যাণ ও মানবিক রাষ্ট্রের দৃষ্টান্ত স্থাপিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সামিউল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ।

সভা শেষে, প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল শ্রমিক ও তাদের পরিবারের মাঝে ২০টি ছাগল বিতরণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews