1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দুই দিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল।

সোমবার (২৮ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো বাস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে দুই জেলার বাস চালক-শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের দাবি তর্কাতর্কির একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করেন রাজশাহীর শ্রমিকরা। অন্যদিকে রাজশাহীর শ্রমিকরা দাবি করেন,

পরবর্তীতে তাদেরও এক চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস বন্ধের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তারা অটোরিকশা বা ছোট যানবাহনে ঝুঁকি নিয়ে রাজশাহীসহ অন্যান্য গন্তব্যে যাচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল রোডের সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকদের কিছু হলেই তারা বাস বন্ধ করে দেয়। আর ভোগান্তিতে পড়তে হয় আমাদের। আমরা খুবই অসহায় তাদের কাছে।

আরমান হোসেন নামে আরেক যাত্রী বলেন, এসব বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়া উচিত। তাদের (শ্রমিকদের) সমস্যা তারা সমাধান করবে, কেন যাত্রীদের জিম্মি করতে হবে। আর কেনই বা বাস চলাচল বন্ধ করে দিতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের কামাল বলেন, আমরা যাত্রীদের অসুবিধা কখনই করতে চাই না। কিন্তু মারামারির ঘটনার সুষ্ঠু সমাধান ছাড়া চাঁপাইনবাবগঞ্জের চালকরা বাস চালাতে চাচ্ছেন না।

আমরা চেষ্টা করছি বিষয়টির সমাধান করার। আজ না হলেও আগামীকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews