1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তার নামে মামলার আবেদন বিএনপি নেত্রীর

  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তার নামে মামলার আবেদন বিএনপি নেত্রীর

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগে পুলিশ সুপারসহ আরও তিন কর্মকর্তার নামে মামলার আবেদন করেছেন বিএনপি নেত্রী শাহনাজ খাতুন। মঙ্গলবার সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ভোলাহাট) মামলার আবেদন করেন তিনি।

শাহনাজ খাতুনের আইনজীবী শফিকুল ইসলাম বুলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলার আদেশ না দিয়ে আগামীকাল বুধবার সাক্ষীদের হাজির করতে বলেছেন।

মামলায় আসামি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম ও সদর মডেল থানার ওসি মতিউর রহমানকে।

মামলার আবেদনের বরাত দিয়ে আইনজীবী শফিকুল ইসলাম বুলু জানান, মামলার বাদী ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। গত ২৮ জুন রাতে গ্রেপ্তার করা হয় শাহনাজ খাতুনকে।

গ্রেপ্তার করে নিয়ে আনার সময় একটি নির্জন স্থানে পুলিশের গাড়ি থেকে নামিয়ে আসামিরা শাহনাজ খাতুনকে বিবস্ত্র করে শ্লীলতাহানী করেন। এছাড়া বেত্রাঘাত ও লাথি-কিল-ঘুষিতে লিলা-ফোলা ও জখম করেন। ওই সময় বাদীর কাছে থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও লকেট ছিনিয়ে নেয়া হয়।

পরে তাকে অজ্ঞাত একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয়। সেখানে হাতে হ্যাণ্ডকাপ পরিয়ে আরেক দফা নির্যাতন করা হয়। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

১০ জুলাই আদালতে জামিন পেয়ে মুক্ত হোন তিনি। শফিকুল ইসলাম বুলু আরও বলেন, মামলার আবেদনের পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. উজ্জল মাহমুদ আজ কোন আদেশ দেন নি।

তিনি বাদীকে আগামীকাল মামলায় উল্লেখিত সাক্ষীদের আদালতে হাজির করতে বলেন।এর আগে গত ১৪ জুলাই পুলিশের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন শাহনাজ খাতুন।

ওই সময় পুলিশ সুপার রেজাউল করিম দাবি করেন, ভোলাহাট থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় গ্রেপ্তার করা হয় শাহনাজ খাতুনকে।

গ্রেপ্তারের পর তাকে কোন ধরনের নির্যাতন করা হয় নি । গ্রেপ্তারের সময় তিনি রাস্তার উপর শুয়ে পড়েছিলেন, তাই অতিরিক্ত পুলিশ দিয়ে তাকে উঠিয়ে আনা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews