1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ৬৫ কেজি ওজনের মান কচু

  • শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাটে তিনদিন ব্যাপি ক্লাইমেট ও স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, ফকিরহাটের আয়োজনে আট্টাকি স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শণ করা হয়েছে। প্রযুক্তির সাথে বিভিন্ন চাষাবাদের মডেলও উপস্থাপন করেছে কৃষি বিভাগ। মেলার স্টলগুলোতে রয়েছে বিভিন্ন  বারমাসি ও উচ্চ ফলনশীল সবজি এবং ফল। এই মেলার আকর্ষনের কেন্দ্রবিন্দু ছিল কৃষক অরুপ ঘোষের ৬৫ কেজি ওজনের মান কচু। প্রায় ৮ ফুট লম্বা এই কচুটি বেশ মোটাও। ৬০-৬৫ কেজি ওজনের আরও অনেক কচু রয়েছে অরুপের পান বরাজের পাশে। এত বড় কচু দেখে অবাক হয়েছেন অনেকে। কচুর সাথে ছবিও তুলেছেন কেউ কেউ।

মান কচু চাষ করা কৃষক ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার কৃষক অরুপ ঘোষ বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে বরাজের পাশে ছাই ও গোবর সার দিয়ে কচু লাগিয়েছিলাম। ১০ কাটা জমির বরাজের পাশে বর্তমানে ১৩০টি কচু লাগিয়েছিলাম। বর্তমানে ১০ কেজি থেকে শুরু করে বরাজের পাশে ৬৫ কেজি ওজনের কচু রয়েছে। বাজারে কচুর দাম ও চাহিদা দুটোই ভাল। ৫০ থেকে ৬০ টাকা করে আমরা কেজি বিক্রি করতে পারি। মাত্র দুই বছরেই এই কচুটির ওজন ৬৫ কেজি হয়েছে। বরাজের পাশে পতিত জায়গায় কচু লাগিয়ে আমার ভালই উপকার হয়েছে।

ফারুক হোসেন নামের এক ব্যক্তি বলেন, আমাদের বাড়িতেও বিনা যতেœ কচু হয়। তবে যতœ করলে কচু এত বড় হতে পারে তা জানা ছিল না। কচুটি দেথে ভাল লেগেছে। অরুপ যে পদ্ধতিতে কচু লাগিয়েছে আমরাও চেষ্টা করব সেই পদ্ধতিতে কচু লাগানোর।

এদিকে অরুপের কচু ছাড়াও ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজি দিয়ে মঞ্চের সম্মুখভাগে তৈরি বৃত্তের সাথে ছবি তোলার জন্য ভীড় জমিয়েছিলেন মেলায় আগতরা। নানা রকম সবজি দিয়ে তৈরি এই গোলাকার বৃত্তে আলাদা সসৌন্দর্য্য এনেছে মেলায়। মাঝ খানে একটি ফুলকপি, তার চারপাশে টকটকে লাল পাকা টমেটো, তার পরে সবুজ লেবু, তারপরে আবারও টমেটো, টমেটোর পরে ওলকপি, তারপরে বেগুন, তারপরে ফুলকপি, ফুলকপির পরে বাঁধাকপি আবার ফুলকপি দিয়ে শেষ বৃত্ত। বৃত্তের শেষ ভাগে এক পাশে সাদা কাগজের উপর রঙ্গিন ধান দিয়ে লেখা হয়েছে স্মার্ট ফকিরহাট। যা ফকিরহাটবাসীকে আরও বেশি আকৃষ্ট করেছে। এই বৃত্তের সাথে ছবি তোলাও একটি অনুসঙ্গ ছিল মেলায় আগতদের।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত বলেন, স্মার্ট কৃষি প্রযুক্তিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে আমরা এই মেলার আয়োজন করেছি। মেলাকে আকৃষ্ট করতে আমরা সব ধরণের ব্যবস্থা গ্রহন করেছি। কৃষকদের তাৎক্ষনিকভাবে নিবন্ধনেরও ব্যবস্থা করেছি। এছাড়া যেসব সফল কৃষক রয়েছে তাদের উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনী রেখেছি আমরা। যাতে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হন এসব চাষাবাদে।

তিনি আরও বলেন, অরুপ ঘোষ একজন সফল কৃষক। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের পরামর্শ সে সাদরে গ্রহন করে। বরাজের পাশে যেসব কচু রয়েছে, তা অনেক বড়। অরুপের মত সবাই যদি বরাজ এবং সবজি ক্ষেতের পাশে সাথী ফসল করেন, তাহলে চাষীদের আয় বৃদ্ধিপাবে কয়েকগুন বলে দাবি করেন এই কর্মকর্তা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews