1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে লুটপাট/ককটেলবাজি- আওয়ামী লীগ-বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে লুটপাট/ককটেলবাজি-আওয়ামী লীগ-বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে লুটপাট ও ককটেলবাজির ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিএনপি নেতা অসিম আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সরকারি চাল চুরি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জিয়াউর রহমানকে। অন্য আসামিরা হলেন, ইউনিয়ন বিএনপির একাংশের বিতর্কিত সভাপতি মাদক সম্রাট সাদিকুল ইসলাম,

কিশোর গ্যাং লিডার আমিরুল ইসলাম, রিশান আলী, সামিরুল ইসলাম, সরকারি চাল চুরি মামলার আরেক আসামি ও ৬নং ওয়ার্ড সদস্য জামিরুল ইসলাম, মোঃ নাসির, মুনিরুল ইসলাম, মোঃ আলমগীর, মোঃ মাইনুলসহ অন্যরা।

এরআগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার সকালে শতাধিক ককটেল বিস্ফোরণ, ভাংচুর ও কয়েকটি বাড়িতে লুটপাট করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাদের দাপট একটুও কমেনি।

এলাকাবাসীর অভিযোগ, এখানে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বারবার অশান্ত হয়ে উঠছে ইসলামপুর। বিদেশি পিস্তল ও ককটেল হাতে দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা।

তাদের দাবি, প্রকৃত অপরাধী, অস্ত্র ও বোমা সন্ত্রাসের হোতাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আগে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো ইউপি সদস্য জিয়া এখন প্রশ্রয় দেন বিএনপি নেতারা।

স্থানীয়রা বলছেন, জিয়া মেম্বারের ছেলে রিশান ও একই ইউনিয়নের স্কুলপাড়ার আব্দুল খালেকের ছেলে আমিরুল ইসলাম কিশোর গ্যাং লিডার। তাদের কাছে একাধিক বিদেশী পিস্তল ও গুলি রয়েছে।

সম্প্রতি মহানন্দা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সময় প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন করে তারা। বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি।

এজাহারে বাদীর দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও আমাদের রেকর্ডীয় জমির উপর দিয়ে বালু ভর্তি ট্রাক্টর আসা-যাওয়ায় নিষেধ করার কারণে আসামিরা আমাদের হুমকি দিয়ে আসছিলেন।

মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও আমাদের জমির উপর দিয়ে পরিবহনে নিষেধ করাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে আসামি সাদিকুল ইসলামের নেতৃত্বে বিদেশী পিস্তল, ককটেল, ধারালো হাসুয়া, রামদা, লাঠি লাদনাসহ অস্ত্র সজ্জিত হয়ে পোড়াগ্রাম চৌধুরীপাড়ায় অবৈধ অনুপ্রবেশ করে বৃষ্টির মতো ককটেল নিক্ষেপ করতে থাকে।

অস্ত্রসজ্জিত সন্ত্রাসী বাহিনী সকাল ৯ টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘন্টা ধরে তান্ডব চালায়। আতঙ্কে লোকজন বাড়ি থেকে পালিয়ে গেলে ভাংচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংস তান্ডব চালাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই রাজু আহম্মেদ জানান, ইসলামপুরে ককটেলবাজির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews