1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বৃষ্টির জন্য নামাজ-মোনাজাত

  • শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের বোচাগঞ্জে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন মুসুল্লিরা। শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রভাষক আবু তাহের সিদ্দিকীর ইমামতিতে পৌর ঈদগাঁ মাঠে ইস্তেখার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, দিনাজপুরের প্রধান ফসল ধান। আষাঢ় মাস শেষ হলেও নেই বৃষ্টির দেখা। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা। বৃষ্টির অভাবে বর্ষাকালেও ডাঙা ও কিছু আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে সকালে এ নামাজ আদায় করেছেন এলাকাবাসী। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

নামাজে অংশগ্রহণ করা মুসুল্লি আবুল হাসান বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টিতে চারদিক থই থই করে। এ বছর সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখা যাচ্ছে। আষাঢ় মাস শেষ হলেও এ বছর তেমন বৃষ্টি নেই। তাই আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।

নামাজে অংশগ্রহণ করা মুসুল্লি তরিকুল ইসলাম বলেন, আষাঢ় শেষ হলেও এ বছর তেমন বৃষ্টি নেই। আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির ঠিক করে দেয়।

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম বলেন, আষাঢ় মাস শেষ হলেও দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড খরায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ট হয়ে উঠেছে এখানকার জনজীবন। প্রাণীকূলসহ মানবজাতি এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় করেছেন।

  •  

    সংগ্রহ আরটিভি নিউজ ১৬/০৭/২০২২ইং

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews