1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মোবাইল সার্ভিসিং এর নামে কাস্টমারের ব্যক্তিগত তথ্য চুরি করা ব্ল্যাকমেলিং চক্রের মূল হোতা গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মোবাইল সার্ভিসিং এর নামে কাস্টমারের ব্যক্তিগত তথ্য চুরি করা ব্ল্যাকমেলিং চক্রের মূল হোতা গ্রেপ্তার

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

সার্ভিসিং করতে দেয়া কাস্টমারের মোবাইলের ছবি হাতিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় চাঁপাইনববাগঞ্জ পৌর এলাকার আলীনগর-বিদিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ৩২ বছর বয়সী সাব্বির হোসেন ওই এলাকারই মিল্কি মহল্লার মোজাম্মেল হকের ছেলে। তার মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাব্বিরের দোকানে এক ব্যক্তি মোবাইল মেরামত করতে দেন। এই সুযোগে সাব্বির হোসেন ওই মোবাইলটির সব ছবি হাতিয়ে নেয়।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ওই ব্যক্তির নামে ফেইক আইডি খুলে ওই ছবিগুলো ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে অভিযুক্ত সাব্বির হোসেনকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, থানায় একটি অভিযোগ হলে সাব্বির হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তার দোকানে থাকা একটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। অভিযোগের ঘটনাটি যাচাই-বাছাইয়ের পরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews