চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছে ৭জন শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। কিন্তু এদের মধ্যে ৪ জনই ফেল করেছে অর্থ্যাৎ অকৃতকার্য হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসির ফলাফল ঘোষণার পর এতথ্য নিশ্চিত হয়েছে চাঁপাই চিত্র।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়- চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে এবার ৫শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে একজন পাস করলেও বাকিরা সবাই ফেল করেছে।
শিক্ষকরা জানিয়েছেন- আলাতুলি উচ্চ বিদ্যালয়টি প্রত্যন্ত গ্রামীণ জনপদে প্রতিষ্ঠিত। এখানকার বেশির ভাগ মানুষ নিম্নআয়ের। ফলে এখনকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি পরিবারের আয়ের কাজে অংশগ্রহণ করতে হয়। এসব কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিতি কম থাকায় লেখাপড়ায় ক্ষেত্রে কিছু ঘাটতি রয়ে যায়। তবে আগামীতে বিদ্যালয়ের পড়ালেখার বিষয়ে নজর দেয়া হবে।
এ বিষয়ে জানতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নওশাদুজ্জামান বলেন, আমাদের এই বিদ্যালয় থেকে এবার ৭ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এরমধ্যে ৩জন ছেলে ও দুজন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। বাকি আরও দুজন রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নেয়নি। এখানে শিক্ষকের সঙ্কট রয়েছে। তাছাড়া এখানকার মেয়েদের বাল্যবিয়ে হয় আর ছেলেরা সহজে ক্লাসে উপস্থিত হতে চায় না। যার কারণে আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হয়েছে এবার।
তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয়টির এমপিও ভুক্ত। ৭জন শিক্ষক রয়েছে। দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে বিদ্যালয়টিতে ইংরেজি পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। আগামীতে বিদ্যালয়ের পড়ালেখার বিষয়ে নজর দেয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে চাঁপাইনববাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, এবারের এসএসসি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের যেসব বিদ্যালয়ের ফলাফল খারাপ হয়েছে, তাদের পড়ালেখা ও শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং করা হবে। এছাড়া ঝরে পড়া শিক্ষার্থীদের উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে তাদের আলাদাভাবে শিক্ষার সুযোগ করে দেয়া হবে।
Leave a Reply