1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ধানের সংকট দেখিয়ে চালের দাম বেড়েছে আট টাকা

  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ধানের সংকট দেখিয়ে চালের দাম বেড়েছে আট টাকা

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই চালের বাজার অস্থির হয়ে উঠেছে। ঈদুল আজহার পর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে জেলার পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৬ থেকে ৮ টাকা।

ব্যবসায়ীরা জানায়, টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ধান উৎপাদন ব্যাহত হওয়ায় চালের দাম বেড়েছে। তবে ভোক্তা ও বাজার সংশ্লিষ্টরা জানায়, এ দাম বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে চালকল মালিকদের অবৈধ মজুত এবং বাজারে কারসাজি।

জেলার খুচরা বাজারে বর্তমানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮৫ টাকায়, যা ঈদের আগে ছিল ৭৮-৮০ টাকা। মোটা চাল যেমন স্বর্ণা এখন বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকা কেজি দরে, ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের চালের দাম ৬২-৬৫ টাকা কেজি।

নিউমার্কেট এলাকার মুদি দোকানি জিয়াউর রহমান বলেন, “ভরা মৌসুমেও চালের এই দাম অযৌক্তিক। মিল মালিকদের যোগসাজশেই দাম বাড়ানো হচ্ছে।”

চাল ব্যবসায়ী ফজলুর রহমান বাবলু বলেন, “অটোরাইস মিল মালিকরা বড় মোকাম থেকে বিপুল পরিমাণ ধান কিনে মজুত করছেন। এতে ধানের দাম বাড়ছে, যার প্রভাব সরাসরি চালের বাজারে পড়ছে।”

তবে শিমুল অটোরাইস মিলের মালিক ওমর খৈয়ম শিমুল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা সরকারি নিয়ম অনুযায়ীই ধান মজুত রেখেছি, বরং নির্ধারিত পরিমাণের চেয়েও কম আছে। এছাড়া রাইস ব্র্যান পাউডারের দামও স্থিতিশীল না থাকায় চালের দাম বেড়েছে।”

শিবগঞ্জ পৌর এলাকার ক্রেতা ওমর ফারুক বলেন, “মোটা চালের ২৫ কেজির বস্তায় এখন ১৫০ টাকা বেশি খরচ করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে গরিব মানুষের জন্য চাল কেনা কষ্টকর হয়ে যাবে।”

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, “চালকল ছাড়াও অনেকে বাসাবাড়িতে চাল মজুত করছে। এসব অবৈধ গোডাউন চিহ্নিত করে অভিযান চালালে দাম কমে আসবে।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ অফিসে একাধিকবার ফোন করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews