1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ

  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার আরামবাগ মহল্লার মো. কাবির খাঁর ছেলে মাহমুদ ওরফে মাহমুদ কানা (২০), একই মহল্লার মো. শাহিনের ছেলে রাতুল (২০) এবং মো. মানিকের ছেলে মোসা (১৭)।

গ্রেফতার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জের ধরে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে রাত ১০ টার দিকে একই স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ ধারা- ১৪৩/৩২৩/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩/৪/৬ এ দায়েরকৃত বিস্ফোরক মামলা-৭ এর অনুকূলে এজাহার নামীয় আসামী মাহমুদ, রাতুল ও মোসাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার করতে অভিযান পরিচালনা হচ্ছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, শুক্রবার চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জেলা শহরের আরামবাগ ও চুনারীপাড়া এলাকার ছেলেদের মধ্যে বিরোধ হয় এবং উত্তেজনা সৃষ্টি হলে রাত সোয়া ১০টায় ককটেল বিস্ফোরণ হয়। এ সময় কয়েকজন যুবককে বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews