1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চার হত্যা মামলার পলাতক চেয়ারম্যানের ইউনিয়নে এক মাস পর পুলিশ পাহারায় ইদ উপহারের চাল বিতরণ।

  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

চার হত্যা মামলার পলাতক চেয়ারম্যানের ইউনিয়নে এক মাস পর পুলিশ পাহারায় ইদ উপহারের চাল বিতরণ।

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চারটি হত্যা মামলার আসামি হয়ে প্রায় দুই বছর পলাতক থাকা চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুর অনুপস্থিতিতে ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ করা যায়নি ঈদুল আজহার আগে। এক মাস পর সোমবার (৭ জুলাই) পুলিশ ও আনসার-ভিডিপির পাহারায় বিতরণ করা হয় সেই চাল।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।

তবে বিতরণে ইউনিয়নের কোনো নির্বাচিত সদস্যকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। তারা জানান, জনপ্রতিনিধিদের না জানিয়ে চাল বিতরণ করায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। একই পরিবারের একাধিক ব্যক্তি এবং সচ্ছল ব্যক্তিরাও চাল পেয়েছেন বলে জানান তারা।

চাল বিতরণ নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। ইউপি সদস্য রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান পলাতক, অথচ প্যানেল চেয়ারম্যান ও আমাদের কাউকে না জানিয়েই চাল বিতরণ শুরু হয়েছে। কাগজপত্র ছাড়াই বিতরণ চলছে। এটা সম্পূর্ণ বেআইনি।

ইউপি সদস্য মো. নাসিরুল বলেন, সকালে হঠাৎ দেখি পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে চাল বিতরণ শুরু হয়েছে। আমরা জানি না কারা তালিকা করেছে, কিভাবে বিতরণ হচ্ছে। এই ঘটনায় জনপ্রতিনিধিদের অবজ্ঞা করা হয়েছে।

তবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় এবং সদস্যরা বিভক্ত অবস্থানে থাকায় তালিকা জমা দেয়া সম্ভব হয়নি। পরে ইউএনও’র নির্দেশে গ্রাম পুলিশের মাধ্যমে তালিকা তৈরি করে এসিল্যান্ড এসে চাল বিতরণ করেন।

সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা বলেন, ঈদের আগে তালিকা না পাওয়ায় চাল বিতরণ সম্ভব হয়নি। পরে ৩ হাজার ৮৩৪ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম বলেন, তালিকা না দেয়ার কারণে এবং চেয়ারম্যান অনুপস্থিত থাকায় উপজেলা মানবিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মতান্ত্রিকভাবে গ্রাম পুলিশের তালিকা অনুসারে চাল বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টিতে ইদের আগে চাল বিতরণ করা হলেও, চরবাগডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পলাতক থাকার কারণে এবং গোবরাতলায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে চাল বিতরণ বিলম্বিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews