1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নে বিভিন্ন কার্ড দেয়ার নামে সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নে বিভিন্ন কার্ড দেয়ার নামে সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও অসচ্ছল মানুষদের পানির পাম্প দেওয়ার নামে শতাধিক মানুষের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আব্দুস সামাদ। সোমবার (৭ জুলাই) সকালে সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ওই প্রতারককে আটক করে বিক্ষুব্ধ জনতা।

এ ঘটনায় প্রলোভন দেয়া ভুয়া কার্ড প্রদানকারী সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কামারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি নিজেকে ইউনিয়ন পরিষদের বিকল্প উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেন। এমন ঘটনায় পুরো গ্রামের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, প্রতারক সামাদ চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও পানির পাম্প দেয়ার নামে তাদের কাছ থেকে জনপ্রতি ৩ থেকে ২৫ হাজার করে টাকা নেন। টাকার বিনিময়ে তাদের একটি করে বিভিন্ন সেবার কার্ড দেওয়ার আশ্বাস দেন।

এই কার্ডটি নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও পানির পাম্প তুলতে পারবে বলে জানান, ভুক্তভোগীরা। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় অনিশ্চিত প্রহর গুনছিলো ভুক্তভোগীরা। আবারও অসচ্ছল মানুষদের প্রতারণা করতে গেলে বিক্ষুব্ধ জনতা প্রতারক আব্দুস সামাদকে আটক করে।

তবে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, কেবলমাত্র প্রতারক আব্দুস সামাদের পক্ষে এত কিছু করা সম্ভব নয়। নিশ্চয়ই এর পেছনে আরও কেউ রয়েছে। হতে পারে বড় একটি চক্র কাজ করছে এর পেছনে। তাই এদের ধরে অনুসন্ধান করলে বড় চক্রের সন্ধান পাওয়া যেতে পারে।

এ বিষয়ে রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী বলেন, এমন ঘটনা ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি নষ্ট করেছে। আব্দুস সামাদ একজন প্রতারক। এ ঘটনার সাথে ইউনিয়নের কোন মেম্বার জড়িত নয়। এই প্রতারণার দায় ইউনিয়ন পরিষদ বহন করবে না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews