1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের পথসভায় এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের পথসভায় এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গ্রেনেড নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, সীমান্তে আর বাহাদুরি সহ্য করব না। আমাদের ভাইদের ওপর যদি আর একটাও আগ্রাসন হয়, তাহলে আমরা সীমান্ত অভিমুখে লং মার্চ ঘোষণা করবো। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো।

রবিবার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কলেজ চত্বরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। গণহত্যার বিচার চেয়েছি, চেয়েছি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের স্বীকৃতি।

চাঁপাইনবাবগঞ্জের মানুষের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এখানে কর্মসংস্থান নেই, মানুষ শিক্ষা ও চিকিৎসায় অবহেলার শিকার। এই বৈষম্য দূর করতে হবে। আম ও রেশমের জন্য এই জেলা বিখ্যাত হলেও সেগুলোকে বিশ্বদরবারে তুলে ধরতে কোনো সরকার উদ্যোগ নেয়নি।

সকালে এনসিপির গাড়িবহর নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। শহরের শান্তিমোড় থেকে শুরু হয় পদযাত্রা, পরে কলেজ চত্বরে এসে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা। এছাড়া ক্লাব সুপার মার্কেট এলাকায় এনসিপির জেলা কার্যালয়েরও উদ্বোধন করা হয়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরসহ শতাধিক কেন্দ্রীয় নেতা।

সভা শেষে এনসিপির গাড়িবহর রাজশাহীর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews