1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আয়োজনে জুলাই আগষ্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বরনে দোয়া

  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আয়োজনে জুলাই আগষ্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বরনে দোয়া

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১জুলাই) বিকাল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ সেন্টু মার্কেটের সামনে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, সাবেক নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান,

জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌরসভার নায়েবে আমীর শফীক এনায়েতুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের মানুষ যখন বিপর্যস্ত, হতাশাগ্রস্ত অবস্থায় তখন নির্বাচন ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছিলো আর এর মাধ্যমে বিগত সরকার আবার পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছিলো। এবং ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য পরিকল্পনা করেছিলো।

বাংলাদেশের জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুমসহ নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলো। কিন্তু জামায়াতে ইসলামীকে দমানো যায়নি, প্রতিটা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলো।

তিনি আরো বলেন, দেশের বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী দলীয়করণ করা হয়েছিলো। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিলো। আর এইভাবে প্রতিটি স্তরকে ধ্বংস করা হয়েছিলো যার মাধ্যমে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিলো ফ্যাসিস্ট হাসিনা।

জুলাই-আগস্টে যেভাবে ছাত্রদের উপর নিপিড়ন চালানো হয়েছিলো তা আপনারা দেখেছিলেন সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, পেশাজীবি মানুষ রাস্তায় নেমেছিলো। এবং হাইকোর্টের বিরুদ্ধে যখন ছাত্রসমাজ নেমেছিলো তখন পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিলো।

ফ্যাসিস্ট হাসিনা যখন রাজাকার ট্যাগ দিয়েছিলো তখন ছাত্রসমাজ স্লোগান তুলেছিলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু পরবর্তীতে এই স্লোগানকে কৌশলে পরিবর্তন করা হয়, বলা হয় তুমি কে আমি কে স্বৈরাচার স্বৈরাচার।

এই আন্দোলনে যখন ছোট-ছোট শিশু, অভিভাবক, ছাত্রসমাজ নেমেছিলো তখন এই গনঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট হাসিনা পিছন দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিলো।

যারা শহীদ, আহত ও পঙ্গুত্ববরণ করেছিলো তাদের জন্য দোয়া করি। এবং তাদের স্বাভাবিক জীবনের জন্য দোয়া করি।

তিনি বলেন, আমরা চাইনা আবারও কেউ প্রতিবেশী রাস্ট্রের তাবেদারির মাধ্যমে ক্ষমতায় আসুক। যদি কেউ আসে আবার ছাত্রজনতাকে সাথে নিয়ে রুখে দেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews