1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

  • সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

ফয়সাল আজম অপু,চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে ডিভোর্স দেয়ার হুমকি দেয়ায় নিজ স্বামীর গোপনাঙ্গ কেটে আলাদা করে দিয়েছে ক্ষুব্ধ স্ত্রী তাসলিমা।

চাঁপাইনবাবগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়ার ঘটনাটি ঘটে, রোববার রাত ৩টার দিকে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বামী রায়হান আলী।

আহত রায়হান আলী সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ আটক করেছে তাসলিমা খাতুনকে। আটক তাসলিমা খাতুন সদর উপজেলার মিরেরচরা গ্রামের আকরাম আলীর মেয়ে।

পুলিশ জানায়, রায়হান আলী তাসলিমা খাতুনকে সম্প্রতি প্রেম করে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই রায়হান তার স্ত্রীকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তাসলিমা খাতুন ঘুমন্ত অবস্থায় রাত ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ সম্পূর্ণ কেটে দেয়।

রায়হানের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। সকালে পুলিশের হাতে তাসলিমাকে সোপর্দ করা হয়।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় রায়হান আলীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, এ.এন.এম ওয়াসিম ফিরোজ আমাদের বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews