1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোলাহাটের স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলায় ‘উসকানিদাতা’ হিসেবে বিএনপি নেত্রী শাহনাজ কারাগারে

  • রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ভোলাহাটের স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলায় ‘উসকানিদাতা’ হিসেবে বিএনপি নেত্রী শাহনাজ কারাগারে

ফয়সাল আজম অপু,চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাইবুর রহমান নামের এক ব্যক্তির করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন ভোলাহাট উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া এলাকার সাইবুর রহমানের (৪৪) স্ত্রী তাজকেরা খাতুন পারিবারিক কলহের জের ধরে তাঁর স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেন। এতে তাঁর স্বামীর শরীর ঝলসে যায়। এ ঘটনায় শাহনাজ খাতুনকে উসকানিদাতা ও হত্যাচেষ্টার অভিযোগ করে মামলা করেন সাইবুর রহমানে বড় ভাই। এতে বিএনপির এই নেত্রীকে ৬ নম্বর আসামি করা হয়।

গতকাল শনিবার রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে শাহনাজকে আটক করা হয়। এরপর তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। আজ রোববার দুপুরে ওই থানার একটি এজাহারনামীয় আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন।

এদিকে, শাহনাজ খাতুনের বড় ভাই শাহ কবির বলেন, আমার ছোট বোনকে যখন আটক করা হয়, তখন আমি ঘটনাস্থলে ছিলাম। তাঁকে মামলা ছাড়াই জোরপূর্বক তিন গাড়ি পুলিশ গিয়ে উঠিয়ে এনে রাতভর নাটকের পরে এখন নিজেদের তৈরি করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমার বোনের প্রতি অন্যায় করা হয়েছে। তাকে আজ (রোববার) বেলা সাড়ে ৫টার পর আদালত সময় পার করে কোট কাষ্টরি আনা হয়েছে। তাছাড়া জামিন করার জন্য আমার বোনের সাক্ষর লাগলেও, করতে দেয়া হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গতকাল (শনিবার) রাতে শাহনাজ খাতুনকে আটক করে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। তাঁর মেডিকেল রিপোর্ট সম্পন্ন করে তাঁকে আদালতে তোলা হয়। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews