1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

  • রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

যশোর অফিস :

নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুজজামান জোসেফকে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।

রবিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি নেত্রকোনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

আটককৃত আনোয়ারুজজামান জোসেফ (পাসপোর্ট নম্বর A 07239476) নেত্রকোনার খলিয়াজুড়ি উপজেলার খলিয়াজুড়ি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, সাবেক চেয়ারম্যান আনোয়ারুজজামান জোসেফের ভারতে যাওয়ার বিষয়ে ইমিগ্রেশনে পূর্ব থেকে তথ্য ছিল।

সেই অনুযায়ী বহির্গমন বিভাগের সকল কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়। রবিবার বেলা ১১টার দিকে তার পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়।

তিনি জানান, আনোয়ারুজজামান জোসেফের বিরুদ্ধে খালিয়াজুড়ি থানা এবং নেত্রকোনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে খালিয়াজুড়ি থানার মামলা নম্বর-০৭, নেত্রকোনা থানার মামরা নম্বর ০২, খালিয়াজুড়ি থানার মামলা নম্বর ৩//৬৭ এবং নেত্রকোনা সদর থানার মামলা নম্বর ১৪ এর তিনি এজাহারভুক্ত আসামি।

মামলাগুলো ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

আটককৃত আসামিকে বর্তমানে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশন থেকে আসামিকে হস্তান্তরের পর যেহেতু নেত্রকোনা থানায় তার নামে মামলা রয়েছে, সেহেতু তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews