1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ পালিত হয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,

সাধারন জনতার সমন্বয়ে সকালে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে একটি বিশাল র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “চক্র ভাঙো সংঘবদ্ধ অপরাধ রুখো” শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান (গম্ভীরা) অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ এ, কে, এম, শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, রাসায়নিক পরীক্ষক, রাজশাহী বিভাগ মোঃ শফিকুল ইসলাম সরকার, পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি গোলাম ফারুক মিথুন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। অনুষ্ঠানটিতে জেলার বিভিন্ন বাহিনী ও দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews