1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ বানিজ্য মেলার স্টলে কেককেটে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, জেরে মহিলালীগ নেত্রী আটক

  • বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ বানিজ্য মেলার স্টলে কেককেটে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, জেরে মহিলালীগ নেত্রী আটক

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে রাজিয়া সুলতানা সম্পা নামে এক মহিলালীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিয়ালা কলোনী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিয়া সুলতানা জেলা মহিলা লীগের সদস্য এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য  ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয়ভাবে জানা যায়, গত ১০ মে থেকে ২২ জুন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে চেম্বার অব কর্মাস কর্তৃক আয়োজিত বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়।

এতে বাচ্চাদের খেলনা বিক্রির জন্য স্টল বরাদ্দ নেয় মহিলালীগ নেত্রী রাজিয়া সুলতানা সম্পা এবং কোন এক সময় সেই স্টলেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি।

 যা পরবর্তীতে ফেসবুকে পোস্ট করেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। পরে মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার দিকে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম বলেন, বাণিজ্য মেলায় প্রবেশের জন্য টিকিট আর কিছু গেস্টের জন্য পাস এর ব্যবস্থা ছিলো।

 আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কাউকেই আমরা পাশ দিইনি। আর বাণিজ্য মেলার স্টল বরাদ্দের দায়িত্বে ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তাই কাকে কীভাবে স্টল বরাদ্দ দিয়েছে সেটা তারাই বলতে পারবে।

জেলা চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, মহিলা লীগের কোনো নেত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে কেক কেটেছে কি না তা আমার জানা নাই। এতো বড় বাণিজ্য মেলায় কে কোথায় কী করলো সেটি আমরা সব জানি না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুর রাহিম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে প্রাথমিকভাবে ধারণা করছি এটি মাসব্যাপী অনুষ্ঠিত বাণিজ্য মেলার স্টলে ধারণ করা।

এই বিষয়ে আমরা বাণিজ্য মেলার আয়োজক কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তারা কিভাবে একজন মহিলা লীগ নেত্রীকে বাণিজ্য মেলার স্টল বরাদ্দ দিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মহিলা লীগ নেত্রীকে তার নিজ বাসভবন থেকে আটক করেছে পুলিশ। উর্ধ্বতন কর্তপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews