1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গোদাগাড়ীতে জোর করে পদত্যাগ করালেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে

  • বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে জোর করে পদত্যাগ করালেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

বরেন্দ্র অঞ্চল প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,সরকারি এলজিইডি রাস্তার নির্মাণকাজে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ হয়ে আজ বুধবার (১৮ জুন)সকাল ১০টার দিকে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে জড়ো হন। তাঁরা ইউনিয়ন পরিষদে অবস্থান করে চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

অভিযুক্ত নজরুল চেয়ারম্যান (স্বতন্ত্র) কে একপর্যায়ে ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা।পরে স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় জোর করে লিখিতভাবে পদত্যাগপত্রে সাক্ষর করিয়ে নেন।

বিক্ষোভকারীরা বলেন, “ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে সীমাহীন দুর্নীতি করেছেন চেয়ারম্যান। রাস্তার কাজ না করে বিল উত্তোলন, টেন্ডারবিহীন উন্নয়ন কাজ, সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেওয়া—এসব কারণে আমরা তার পদত্যাগ চাই।”

তবে চেয়ারম্যান নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনার পেছনে রয়েছে। আমি স্বেচ্ছায় নয়, চাপে পড়ে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্রে সাক্ষর নেওয়ার পরেও দীর্ঘক্ষন পরিষদের ঘরে ভিতরে আমাকে রেখে বাইরে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ মুঠোফোনে জানান, এ ঘটনায় কেউ লিখিতভাবে অভিযোগ করেনি, তবে আমি বিষয়টি অবগত। গোদাগাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। পদত্যাগ পত্রের কোন কাগজ হাতে পাইনি বলেও তিনি উল্লেখ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews