1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে কিশোর হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

  • মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে কিশোর হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে কিশোর সিহাব হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান এই রায় দেন।দণ্ডিতরা হলো– চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ছোটদাদপুর গ্রামের মো. আফজাল হোসেন ওরফে আবজাল মন্ডলের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মো. হাকিম আলী ও জেলার শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের মো. সালেক উদ্দিনের ছেলে মো. সুজন আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)) আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৩১ আগস্ট জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সিহাব ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়া ধরার জন্য বাড়ি থেকে বের হয়।

পরে আসামিরা ভ্যানটি ভাড়া করে মাধাইপুর এলাকায় নিয়ে যায়। সেখানে সিহাবকে শ্বাসরোধ করে হত্যার পর ভ্যানটি নিয়ে যায়। পরে ওই এলাকার একটি আখক্ষেত থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন পরিদর্শক মো. মিজানুর রহমান তদন্ত শেষে ২০২০ সালের ৭ অক্টোবর আব্দুল হাকিম, সুজন আলী ও মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত আব্দুল হাকিম ও সুজন আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেম আলীকে বেকসুর খালাস দেন আদালত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews