1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গুজরাটের ভয়াবহ এয়ার দুর্ঘটনার জেরে বোয়িংয়ের শেয়ারবাজারে ধস নেমেছে

  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

গুজরাটের ভয়াবহ এয়ার দুর্ঘটনার জেরে বোয়িংয়ের শেয়ারবাজারে ধস নেমেছে

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার জেরে বোয়িংয়ের শেয়ারবাজারে ধস নেমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

বৃহস্পতিবার (১২ জুন) রাতের মধ্যে শেয়ারবাজারে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের দর প্রায় ৫ শতাংশ কমে যায়। এতে নতুন করে বোয়িংয়ের নিরাপত্তা ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বোয়িং এই মুহূর্তে প্যারিস এয়ার শো সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিল এবং মে মাসে উৎপাদনের নির্ধারিত লক্ষ্যও অর্জন করেছিল।

পাশাপাশি বেশ কিছু নতুন অর্ডার পেয়েও ছিল। এই প্রেক্ষাপটে ভারতের দুর্ঘটনাটি তাদের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে।

এ ঘটনায় বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য হাতে পেয়েছে এবং বিস্তারিত তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

বিশেষজ্ঞরা বলছেন, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দীর্ঘপাল্লার আধুনিক যাত্রীবাহী বিমানের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত এবং এর নিরাপত্তা রেকর্ডও ছিল প্রশংসনীয়।

তবে এই দুর্ঘটনা তার দীর্ঘদিনের সুনামকে মারাত্মকভাবে আঘাত করেছে। এর আগে ২০১৩ সালে কিছু ব্যাটারি সংক্রান্ত সমস্যায় সাময়িকভাবে উড়ান স্থগিত থাকলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

এর আগে, দুপুরে ভারতের আহমেদাবাদে স্মরণকালের এ ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন।  এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ওই বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন।

বিমানটি আছড়ে পড়ে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে আরও অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

মোট মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ উদ্ধারকর্মীরা পোড়া বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারের কাজ এখনো চালিয়ে যাচ্ছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখনো আইসিইউতে চিকিৎসাধীন।

সূত্র অনলাইন ডেস্ক আরিটিভ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews