1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

  • বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

ফয়সাল আজম অপু, চাপাইনবাবাগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরমোহনপুর লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাই আব্দুর রশিদ (৪৭) একই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ছোট ভাই মো. বিকাশ (৩৫)।

নিহতের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাবার পৈতৃক জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল দুই ভাই আব্দুর রশিদ ও বিকাশের মধ্যে।

এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার পর কথা কাটাকাটি হলে ছোট ভাই বিকাশ ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই আব্দুর রশিদ। পরে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রশিদের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তির সময় তাকে মৃত পাওয়া যায়। মরদেহের পেটের ওপর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান আমাদের বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল আপন দুই ভাইয়ের মধ্যে। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করলে বড় ভাইয়ের মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews