1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাতক্ষীরা, বেনাপোল ও হিলি সীমান্তে রেড এ্যালার্ট

  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

ঢাকার সিজেএম আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর সাতক্ষীরা, বেনাপোল ও হিলি সীমান্তে সর্তকাবস্থা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পলাতক দুই জঙ্গি যাতে সীমান্ত পেরিয়ে প্রতিবেশি দেশে যেতে না পারে সেজন্য রবিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাতক্ষীরা সীমান্ত জুড়ে সর্তকাবস্থা জারি করে টহল জোরদার করেছে বিজিবি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল মাহমুদ (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালানসহ যে কোন ধরনের অপরাধ দমনে তাঁর অধীনস্থ বিজিবি সদস্যরা সব সময় তৎপর রয়েছে। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি পালানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সাতক্ষীরা সীমান্ত জুড়ে বিজিবি’র টহল আরো জোরদার করা হয়েছে। ইতিমধ্যে তার ব্যাটালিয়নের আওতাধীন সকল বিওপিকে সেই নির্দেশনা দেয়া হয়েছে। দুই জঙ্গি সদস্য যাতে কোনভাবেই সাতক্ষীরা সীমান্ত পেরিয়ে ওপারে যেতে না পারে তা প্রতিরোধে সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা। বিষয়টি তাঁর পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে একই ভাবে নজরদারি বৃদ্ধি করা হয়েছে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায়। সেখানে দায়িত্বরত ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারি পুলিশ পরিদর্শক মাজরিয়া হোসেন জানান, কোন জঙ্গি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ইতোমধ্যে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পুলিশের পক্ষ থেকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত প্রত্যেক পুলিশ সদস্যের মোবাইলে ওই দুই জঙ্গির ছবি দেয়া হয়েছে যাতে দেখলে সহজে তাদেরকে সনাক্ত করতে পারা যায়।
বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় ‘রেড এ্যালার্ট’ জারি করা হয়েছে। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গির ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে বেনাপোল সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে রেড এ্যালার্ট জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর রবিবার বিকেল থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বেনাপোল সীমান্ত এলাকায় নিয়মিত টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বিষয়টি সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews