1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চারঘাটে মৎস্যচাষের পুকুরে বিষ প্রয়োগ, প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ

  • মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

চারঘাটে মৎস্যচাষের পুকুরে বিষ প্রয়োগ, প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

রাজশাহীর চারঘাট উপজেলার চামটা (উত্তরপাড়া) এলাকায় এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক পরিমাণ মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষী মোঃ মুক্তা হোসেন (৩৬), পিতা-মোঃ সাইদুর রহমান।

অভিযোগসূত্রে জানা গেছে, গত ৭ জুন ২০২৫ খ্রিঃ দুপুর ১২টার দিকে কোরবানির গরুর গোশত কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলেন মুক্তা হোসেন। এ সময় তার পিতা মোবাইল ফোনে তাকে জানান, চামটা জাঙ্গাল বিলে বড় পুকুরের মাছ অস্বাভাবিকভাবে লাফালাফি করছে এবং কিছু মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে।

খবর পেয়ে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কে বা কারা পরিকল্পিতভাবে তার ১২ বিঘা জমির মৎস্যচাষের পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে। এতে আনুমানিক ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শোলুয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিএনপি ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ লাল সরকার লালন বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি ক্ষতিগ্রস্ত মুক্তা হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে।
আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা এর আগে কখনোই ঘটেনি বলে জানান তিনি।

এবিষয়ে বিএনপি ইউনিয়ন সেক্রেটারি জাহাঙ্গীর মাস্টার বলেন পুকুরে গ্যাস হলে সকাল অথবা গভীর রাতে হয় মৎস্যচাষের পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে।

ক্ষতিগ্রস্ত মুক্তা হোসেন চারঘাট মডেল থানায় অজ্ঞাতনামা দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews