1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাকিস্থানের ইমরান খানের মুক্তির তারিখ জানা গেল

  • সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

পাকিস্থানের ইমরান খানের মুক্তির তারিখ জানা গেল

শিগগিরই কারাগার থেকে মুক্তি পেতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

আগামী ১১ জুন তার বিরুদ্ধে দেওয়া আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিলের শুনানি হবে। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবির আপিলের শুনানিও হবে। আর ওইদিনই ইমরান ও তার স্ত্রীকে আদালত জামিন দিতে পারেন বলে জানিয়েছেন পিটিআইয়ের প্রধান নেতা গওহর আলী খান।

রোববার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পিটিআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা গওহর আলী খান বলেছেন, ১১ জুন একটি ‘গুরুত্বপূর্ণ দিন’ হতে যাচ্ছে ইমরান ও বুশরার জন্য।

সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছে, অন্যান্য বিরোধী দলের সঙ্গে একটি আন্দোলন শুরু করবে পিটিআই, যার নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে।

এর আগে, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে পাকিস্তানের হাইকোর্ট।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছিলেন, ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পরই দেশব্যাপী আন্দোলন শুরু করবেন তারা।

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর অসংখ্য মামলা দায়ের করা হয় ইমরান খানের বিরুদ্ধে, যার মধ্যে মাত্র কয়েকটিতে তাকে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা।

ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ তুলেছে, তিনি এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশো মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে ইমরান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews