1. admin@somajerchitro.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য ইসরায়েল এবার ‘অপরাধী চক্রের’ হাতে তুলে দিচ্ছে অস্ত্র

  • রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য
ইসরায়েল এবার ‘অপরাধী চক্রের’ হাতে তুলে দিচ্ছে অস্ত্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা; দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল।

নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ; গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য।

এবার খবর, গাজার আগ্রাসনে সেনাদের পাশাপাশি একাধিক অপরাধী চক্রকেও ব্যবহার করছে ইসরায়েল। এ কথা স্বীকার করেছেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে’ গাজায় শক্তিশালী স্থানীয় গোষ্ঠীগুলোকে ‘সক্রিয়’ করছে ইসরায়েল সরকার।

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেখানকার কয়েকটি গোষ্ঠীটিকে ব্যবহার করা হচ্ছে; ইসরায়েলের সাবেক বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যানের এমন অভিযোগের কয়েক ঘণ্টা পরই এ কথা স্বীকার করেন নেতানিয়াহু।

সম্প্রতি গাজায় বিতর্কিত একটি সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যার ঘটনা ঘটে। কিছু গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক হামলা চালানো এবং ট্রাক থেকে ত্রাণ চুরির অভিযোগ এনেছেন ত্রাণ কর্মীরা।

বার্তাসংস্থা এপির উদ্ধৃতি দিয়ে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, নেতানিয়াহু যে গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করছেন তার মধ্যে একটি হলো তথাকথিত পপুলার ফোর্সেস।

কখনো আইএস-সংশ্লিষ্ট সন্ত্রাসী সংগঠন, আবার কখনো অপরাধী চক্র হিসেবে বর্ণিত এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ গাজার একটি বড় গোত্রের সদস্য ইয়াসের আবু শাবাব।

গত মাসেও ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এই গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। গাজার কয়েকটি সূত্র দাবি করেছিল, আবু শাবাবের এ গোষ্ঠীটিতে অন্তত ১০০ জন সশস্ত্র লোক রয়েছে, যারা ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় কাজ করছে।

সম্প্রতি, গোষ্ঠীটি অনলাইনে ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত মার্কিন-ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে সরবরাহ চালান রক্ষা করতে সহায়তা করছে।

ইসরায়েলের বিরোধী দলগুলোর দাবি, সরকার বা ইসরায়েলি মন্ত্রিসভায় এই নিয়ে কোনো আলোচনা করা হয়নি। নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসকে পরাজিত করতে ইসরায়েলিদের সাহায্য করতে পারে এই সশস্ত্র গোষ্ঠীগুলো।

এদিকে প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আবু শাবাবের গ্যাংকে যেসব অস্ত্র দিয়েছে ইসরায়েল, সেগুলোর মধ্যে হামাসের কাছ থেকে জব্দ করা অস্ত্রও আছে।

গোষ্ঠীটি বর্তমানে গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় কার্যক্রম চালাচ্ছে। গত সপ্তাহে এই গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করে হামাস।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews